Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২১:৩৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১০:০৯

হাইকোর্ট।

ঢাকা: সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য মোট ৪৮৯টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০৭টি কর্মকর্তা পদ এবং ৩৮২টি সহায়ক কর্মচারী পদ রাখা হয়েছে। কর্মকর্তা পদগুলোর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের প্রশাসনিক পদ রয়েছে ১০৫টি, মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি এবং সিস্টেম অ্যানালিস্ট পদ ১টি।

রোববার (৭ ডিসেম্বর) ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী গঠিত পদ সৃজন কমিটির প্রথম সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৮ সদস্যের মধ্যে ৭ জন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, সুপ্রিম কোর্ট সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ বিভিন্ন পদ সৃষ্টি, বিলোপ বা পুনর্বিন্যাসের লক্ষ্যে ‘পদ সৃজন’ কমিটি গঠন করা হয়েছে। অধ্যাদেশের ১৭ ধারা অনুযায়ী গত ১ ডিসেম্বর এই কমিটি গঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর