Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শান্তিরক্ষা মিশনে নিহত শান্ত ও মমিনুলের পরিবারে শোকের মাতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩

নিহত সেনা সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবহিনীর সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম নিহতের ঘটনায় কুড়িগ্রামে তাদের পরিবারে চলছে শোকের মাতম। তাদের নিহতের সংবাদে কান্নায় ভেঙ্গে পড়েছে তাদের পরিবারের সদস্যরা।

জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মন্ডল। তার বড় ভাই সোহাগ মন্ডলও সেনাবাহিনীর একজন সদস্য।

শান্ত ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে তিনি শান্তিরক্ষা মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের হামলায় প্রাণ হারান তিনি।

বিজ্ঞাপন

দেশের গর্বিত এই সেনা সদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ একনজর দেখতে আকুতি জানাচ্ছে তার মা ও প্রতিবেশীরা।

অপর শহিদ সেনাসদস্য মমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। সেখানেও চলছে শোকের মাতম।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর