Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে’

স্পেশাল করেসপডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

বক্তব্য দিচ্ছেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুদরত-ই-জাহান । ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুদরত-ই-জাহান বলেছেন, দেশবিরোধী নানান ষড়যন্ত্র অব্যাহত আছে। এ অবস্থায় গণমাধ্যম যদি সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয় তবে জাতি আবার অন্ধকারে নিমজ্জিত হবে। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানতে হবে। এজন্য পড়াশোনা করতে হবে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে সন্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। প্রাচীন সভ্যতার লীলাভুমি হলেও উন্নয়নে সবসময় বৈষম্যর শিকার হয়েছে বগুড়া। যারাই ক্ষতমায় গিয়েছেন তারাই বগুড়াকে ভুলে গেছেন। সেই কারণে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, যতদ্রুত সম্ভব বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার কার্যক্রম শুরু করবে।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহম্মেদ রিটু, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, মতিউল ইসলাম সাদী, আব্দুর রহিম বগ্রা, সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর