Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২৩:৩২

প্রতীকী ছবি।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেসঙ্গে প্রয়োজনীয় সংশোধনী এনে তা সম্পন্ন পাঁচদিনের মধ্যে পাঠানোর নির্দেশও দেয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

ওই নির্দেশনাতে বলা হয়েছে, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা- ২০২৫’ অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দাবি আপত্তি নিষ্পত্তিপূর্বক ২০ অক্টোবর ভোটকেন্দ্রের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

বিজ্ঞাপন

সেইসঙ্গে তালিকা প্রেরণের সময় নির্বাচনি এলাকার নম্বর ও নাম সঠিক আছে কিনা, উপজেলা/থানার নাম সঠিক আছে কিনা, ভোটকেন্দ্রের নম্বর, সিরিয়াল নম্বর সঠিক আছে কিনা, ভোটারের সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ আছে কিনা, যোগফল সঠিক আছে কিনা, অস্থায়ী কেন্দ্র ও অস্থায়ী কক্ষের বিষয়ে ব্যাখ্যা আছে কিনা ও অস্থায়ী কক্ষের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘরে অস্থায়ী লিখিত আছে কিনা এবং ভোটারের সংখ্যার সাথে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নীতিমালা অনুযায়ী আছে কিনা দেখতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত যেসব ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোটকেন্দ্র নতুন প্রস্তাব করা হয়েছে তার আসনভিত্তিক সারসংক্ষেপ প্রেরণ করতে হবে।

এছাড়াও ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভোটকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে মর্মে সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসারকে প্রত্যয়নসহ পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো