Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ২১:২৯

শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান শরীফ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ইনকিলাব মঞ্চ বগুড়ার আয়োজনে গায়েবানা জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি, জেএসডিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

ইনকিলাব মঞ্চ বগুড়ার আহবায়ক মুয়াজ বিন মোস্তাফিজের পরিচালনায় শহিদ হাদির গায়েবানা জানাজার আগে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল।

এসময় গায়েবানা জানাজা নামাজে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আবদুল মালেক, জেএসডি নেতা রেজাউল বারী দিপন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ সাধারণ ছাত্র-জনতার ঢাল নামে।

বিজ্ঞাপন

গায়েবানা জানাজা নামাজ ও দোয়া পরিচালনা করেন হাকির মোড়ের শাহপাড়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সাকি। দোয়া মাহফিলে শহিদদের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনা করা হয়।

জানাজার আগে বক্তারা বলেন, ফ্যাসিস্টরা এখনও এদেশে রয়েছে। তারা দেশটাকে অস্থিতিশীল করতে চোরাগুপ্তা হামলা করছে। কোনো ষড়যন্ত্র এদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। হাদিকে হত্যার মধ্যে দিয়ে এদেশের ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর