Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়: রাশেদ প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৬:২৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫

জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, হিন্দুস্তানের আধিপত্যবাদ ও আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে এসেছিলাম। অতীতে একাধিকবার মিছিল নিয়ে আসায় পুলিশ আটকে দিয়েছিল।

তিনি আরও বলেন, ‘এবার দেশের মানুষের পক্ষ থেকে একা এসেছি; সঙ্গে ছিল ভারতীয় দূতাবাসে দেওয়ার জন্য রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক, কালো গোলাপ। তবুও পুলিশ দিয়ে আটকে দেওয়া হলো। হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়।’

রোববার (২১ ডিসেম্বর) ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে যাত্রাকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি সকাল ১০টায় পল্টন বক্স কালভার্ট রোড (ওসমান হাদিকে গুলি করার স্থান) থেকে গুলশান ভারতীয় দূতাবাস পর্যন্ত একা পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।

বিজ্ঞাপন

যাত্রা পথে অসংখ্য মানুষ তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগ দেন। ৬ কিলোমিটারের অধিক পথ হেঁটে পাড়ি দেওয়ার পর পুলিশ বাড্ডা লিঙ্ক রোডে তাকে বাধা দেয়।

পরে রাশেদ প্রধান বলেন, ‘শনিবার (২০ ডিসেম্বর) দিল্লিতে রাত ৯টায় বাংলাদেশি দূতাবাসে হামলা হয়েছে। ভারতীয় পুলিশ বাধা দেওয়ার বদলে পাশে দাঁড়িয়ে দেখেছে আর হেসেছে। আর আমার দেশের পুলিশ সুশীল অন্তর্বর্তী সরকারের নির্দেশে ভারতীয় দূতাবাসে নিরস্ত্র একক ব্যক্তি আমাকে ঘৃণা প্রদর্শন ও একটি কালো গোলাপ দিতেও বাধা দেয়। এই নতজানু পররাষ্ট্র নীতি দিয়ে হবে না। হিন্দুস্তানের চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে।’

ভারত সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, ‘গণহত্যাকারী হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত দিন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন ও ভূমি দখল বন্ধ করুন। পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিন। আমাদের আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করবেন না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর