Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জ-২ / দুইজনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির চিঠি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ০০:২৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:০৫

নাছির উদ্দীন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ -২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির দুই প্রার্থীকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে চিঠি দেওয়া হয়েছে।

দলীয় মহাসচিব দ্বিতীয় পর্যায়ে দলের মনোনীত প্রার্থী ঘোষণার সময় সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নাম ঘোষণা করেন। বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ নাছির উদ্দীন চৌধুরী দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনি প্রচারণা করছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ২০ ডিসেম্বরের সই করা আরেকটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই চিঠিতে দলের নেতা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেলের নাম রয়েছে।

বিজ্ঞাপন

ওই চিঠির বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) জিকে গৌছ বললেন , সুনামগঞ্জ ২ আসনে দলের দুইজন নেতাকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। প্রতীক বরাদ্দের সময় একজন প্রত্যাহার করবেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর