Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় কারা হেফাজতে আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ২৩:১৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ২৩:২০

নওগাঁ জেলা কারাগার। ছবি: সারাবাংলা

নওগাঁ: নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রশিদ রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কুজাইল গ্রামে ডেভিলহান্ট ফেইজ-২ অভিযান চালায় স্থানীয় থানা পুলিশ। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবু জার গাফফার বলেন, ‘আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি হার্ট অ্যাটাকে দ্রুত মারা যান।’

নওগাঁ জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, ‘আব্দুর রশিদ বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। ’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর