Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী অর্থবছর থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে বাধ্যতামূলক: এনবিআর চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৬:১৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৮:০৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী অর্থবছর থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

বুধবার (০৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ই-ভ্যাট সিস্টেম থেকে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে ঢাকাস্থ তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত দেওয়া হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর আইনে ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতা থাকলেও ভ্যাট আইনে এটা করা হয়নি। আগামী বাজেটে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের বিষয়টি বাধ্যতামূলক করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছে এনবিআর। আগে যারা কাগজে ভ্যাট রিটার্ন দাখিল করেছেন, তাদের আগামী মার্চের মধ্যে সেসব রিটার্নের কাগজ ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে হবে। মার্চের পর তারাও অনলাইনে ভ্যাট নিবন্ধন দিতে পারবেন। এনবিআর সব ধরনের সেবা ডিজিটালাইজেশন করার জন্য কাজ করছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর