Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৫:৫৭

পটুয়াখালী: কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চড়ে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পরই নিখোঁজ হন ফেরদৌস। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে রোববার সকালে সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটা স্থান দেখতে পায়। পরে সন্দেহ হলে সেখান থেকে মাটি সরানের পরই তার লাশ দেখতে পায়। এ সময় দড়ি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া ছিলো এবং পরনে একটি শর্টপ্যান্ট ও একটি গেঞ্জি ছিলো।

বিজ্ঞাপন

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, মৃত ব্যক্তিকে গলায় লাইলনের দড়ি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর