Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের গর্বিত অর্জন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২০:০১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ২৩:১১

২০২৫ সালের ১৬ ডিসেম্বর আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে বলে নিশ্চিত করেছে গিনেস কর্তৃপক্ষ।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে, যাদের মধ্যে আশিক চৌধুরী (বিডা)-সহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা ছিলেন। ঢাকায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমি অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞাপন

‘Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)’ শিরোনামে এই রেকর্ডটি অর্জন করে টিম বাংলাদেশ, যার মাধ্যমে দেশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করে।

বার্তায় জানানো হয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এই উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে জানানো হয় আইএসপিআর’র বার্তায়।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো