Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, দিনের তাপমাত্রা অপরিবর্তিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১২:১০

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বিজ্ঞাপন

রোববার (১৮ জানুয়ারি) রাতে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশেই আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং মঙ্গলবার (২০ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর