Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

সারাবাংলা ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮

ঢাকা: বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন সংযোজন হিসেবে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে এনেছে মীর সিরামিক লিমিটেড। আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন ঘটাতে ‘দ্য সিরামিক অব মডার্ন লিভিং’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে নতুন এই ব্র্যান্ড।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ক্লিও’ এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মীর সিরামিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ডিরেক্টর মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদফতরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে মীর সিরামিক লিমিটেড জানায়, ‘ক্লিও’ আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। নান্দনিকতা, টেকসই মান এবং বৈশ্বিক অনুপ্রেরণার সমন্বয়ে তৈরি এই টাইলস আধুনিক জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নির্বাহী পরিচালক উদ্বোধনী বক্তব্য দেন। এরপর ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দেশের সিরামিক শিল্পে মীর সিরামিকের অবদান ও ‘ক্লিও’ ব্র্যান্ডের সম্ভাবনা তুলে ধরেন।

বিশেষ আকর্ষণ হিসেবে লেজার শোয়ের মাধ্যমে ‘ক্লিও’-এর লোগো ও পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা’র সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

‘ক্লিও’ ব্র্যান্ডের উদ্বোধনের মাধ্যমে মীর সিরামিক লিমিটেড উদ্ভাবনী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সিরামিক পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সারাবাংলা/ইআ