Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থাই কোম্পানির সঙ্গে বাংলাদেশি কোম্পানির সমঝোতা স্মারক সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৯

– ছবি : সংগৃহীত

থাই ইউনিয়ন ফিডমিল পাবলিক লিমিটেড কোম্পানি বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ব্যাংককের বাংলাদেশ দূতাবাসে স্মারকটি সই করা হয়।

ব্যাংকের বাংলাদেশ দূতাবাস জানায়, এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো চিংড়ি (মনোডন এবং ভানামেই উভয়), সিবাস এবং মনোসেক্স কিং চিংড়ির জন্য টেকসই চাষ প্রযুক্তি হস্তান্তর এবং অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, বিশেষ করে খাদ্য উদ্ভাবন এবং স্থায়িত্বের উপর জোর দেওয়া।

সারাবাংলা/একে/এসআর