Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৫ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৪

নীলফামারী: নীলফামারীর জলঢকায় ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক আব্দুল মজিদ (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোতে থাকা যাত্রী ২ জন স্নেহা (১২) ও রিহান (১৫) চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডোমার-ডিমলা সড়কের দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোচালক উপজেলার ক্লাবেরপাড় এলাকার ব্রোমোত্তর এলাকার বাসিন্দা আজিজার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকের পেছনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে পাশ দিয়ে যাওয়া একটি অটো রিকশা উলটে যায়। এ সময় অটোর চালক ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহত হয়েছেন অটোতে থাকা শিশু স্নেহা (১২) ও রিহান (১৫) উভয়ের পিতা মোজাহার হোসেন। দুর্ঘটনায় স্নেহার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অটোতে থাকা শিশুদের মা রেবা বেগম অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর