Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমির হামজা নির্বাচিত হলে চাঁদাবাজির কবর রচিত হবে: চাকসু ভিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৪

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনি।

কুষ্টিয়া: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনি বলেছেন, যদি আমির হামজা নির্বাচিত হন চাঁদাবাজি-মাদক-দুর্নীতি এবং যারা কিশোর গং গড়ে তুলেছে তাদের চিরতরে কবর রচিত হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনিত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন তিনি এমন মন্তব্য করেন।

ইব্রাহিম রনি আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে আরেকটি নির্বাচন আছে সেটা গণভোট। বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল গণভোটের মাধ্যমে সে সরকারগুলো আর কখনো সামনে আসতে পারবে না। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী পরিবর্তনের মধ্যে চলে যাবে।

বিজ্ঞাপন

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোর্য়াদ্দার, শহর জামায়াতের আমির এনামুল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর