Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৪ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮

বাবুল মোল্লা।

খুলনা: খুলনায় বাবুল মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যার ঘটন ঘটেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর রেলওয়ে হাসপাতাল রোড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা ওই এলাকার মৃত লালচান মোল্লার ছেলে। তিনি হাসপাতাল রোডের মাটিপট্টি বস্তিতে ভাড়া থাকতেন।

নিহতের মেয়ে রিমি জানান, তাদের প্রতিবেশীরা তার বাবাকে মারপিট করেছে। বিকালেই এটা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ এটা ঠেকানোর উদ্যোগ নেয় নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে খুলনা সদর থানার বড় বাজার ফাঁড়ি ইনচার্জ জামাল উদ্দিন জানান, বিকালে পানি ছিটানো নিয়ে বস্তির আরেকটি পরিবারের সঙ্গে বাবুল মোল্লার পরিবারের ছোটদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে সেটা বড়দের মাঝে ঝগড়ায় রূপ নেয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এরই জের ধরে রাতে প্রতিবেশীরা ঘরের মধ্যে প্রবেশ করে বাবুল মোল্লাকে মারপিট করে। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর