Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূত্রাপুর থানার ওসির অপসারণ চেয়ে ইসিতে ইশরাকের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১

– ছবি : সারাবাংলা

ঢাকা: পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ঢাকা-০৬ আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে তিনি এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন।

‎পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন অভিযোগ করেন, স্থানীয় একটি ভোটকেন্দ্রে অবৈধ অস্ত্র ও জাল ব্যালট পেপার মজুদের খবর ওসিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

‎বিএনপি প্রার্থীর পক্ষ থেকে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি সূত্রাপুরের ৭৩ নম্বর ভোটকেন্দ্র (কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ) থেকে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন যে, সেখানে বিপুল পরিমাণ জাল ব্যালট পেপার, দেশীয় অস্ত্র (চাপাতি, রামদা, হকিস্টিক) এবং আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, কেন্দ্রটি জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের কর্মী-সমর্থকদের।

বিজ্ঞাপন

‎ইশরাক হোসেন দাবি করেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে সূত্রাপুর থানার ওসিকে জানানো হলেও তিনি নিজে কোনো অভিযান পরিচালনা করেননি। বরং অভিযোগ রয়েছে, তিনি অবৈধ অস্ত্র ও সরঞ্জাম সরিয়ে ফেলতে সংশ্লিষ্টদের সহযোগিতা করেছেন। পরবর্তীতে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সকে জানানো হলে, প্রায় চার ঘণ্টা পর সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই কেন্দ্রের বিভিন্ন কক্ষ থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

‎তিনি আরো বলেন,“সূত্রাপুর থানার ওসির এমন রহস্যজনক ভূমিকা প্রমাণ করে তিনি একটি বিশেষ পক্ষের হয়ে কাজ করছেন। এই অবস্থায় তাকে দায়িত্বে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি।

‎সারাবাংলা/এনএল/এসআর