Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি কর্মীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭

কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ‘কুমারখালী-খোকসা জনসাধারণ’ ব্যানারে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার আগে তাদের এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক সই নেওয়া হয়েছে। পাশাপাশি কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এ সময় ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার দাবিও জানান বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশ কর্মী-সমর্থক অংশ নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উলেক্ষ, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে দাড়িপাল্লার প্রার্থী আফজাল হোসেন জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর