Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের উদ্যোগকে সাধুবাদ জানালেন সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এনসিপি’র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। একে তিনি বাংলাদেশের রাজনীতিতে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা’ হিসেবে অভিহিত করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।

বিজ্ঞাপন

উল্লেখ, আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর