Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১১

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে ‘জাহানারা ভিলা’ নামে ৬তলা একটি ভবনের নিচ তলার ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), ছেলে সানাফ শেখ মাইয়ান (৩) ও শ্যালক রিয়াদ হাসান অপু (২৩)।

দগ্ধ রিয়াদ হাসান অপু জানান, তারা চারজন ওই বাসায় ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভাঙে। তখন রুমের ভেতরে গিতে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে শিশু মাইয়ানকে কোলে নিয়ে তিনি বাসার বাইরে বের হন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সাহরির জন্য রান্না করতে উঠেছিলেন তার বোন পিংকি। তার ধারণা, রান্না ঘর থেকে গ্যাস লিকেজ হয়ে জমে ছিল। চুলা জ্বালাইতে সেই গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শেখ নোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকির ৭৫, মাইয়ানের ২৪ ও অপুর ৭ শতাংশ পুড়ে গেছে। চার জনের মধ্যে পিংকির অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। শিশু মাইয়ান ও তার বাবা নোমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

স্বজনরা জানান, নোমান একটি কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী গৃহিণী। নোমানের শ্যালক অপু গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে থাকেন। সেখানে ডিগ্রি ১ম বর্ষে পড়ালেখা করেন তিনি। গতকালই বোনকে গ্রাম থেকে ঢাকার বাসায় দিতে এসেছিলেন নোমান।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো