Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

ঢাকা: রাজধানীর শান্তিনগরে একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মো. আলিম বলেন, মৃত মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার গাছুয়া গ্রামে। বাবার নাম আব্দুল মোনাফ। তিনি ট্যুরিজমের ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে চলতি মাসের ২৫ তারিখে শান্তিনগর স্কোয়ার পার্কে বন্ধু তোফায়েল আহমেদ এর বাসায় আসে। তবে তার বন্ধু তোফায়েল বাসায় ছিল না। তিনি কক্সবাজার এলাকায় আছেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সংবাদ পেয়ে ওই বাসায় যাই। পরে বাথরুমের দরজা ভেঙ্গে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। এ সময় ওই ব্যক্তি বাথরুমে কাপড় রাখার স্টানের সাথে নিজের গলায় বেল্ট পেচিয়ে ঝুলে ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনজে