Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওয়ান-ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফটের যাত্রা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩

ঢাকা: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেবামূলক প্রতিষ্ঠান ওয়ান-ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট।

সম্প্রতি রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

ওয়ান ওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ নাজিম উদ্দীন আল আজাদ।

এছাড়াও অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ড. আজিজুল্লাহ্ এম. নুরুজ্জামান, আবু ইউসুফ জোবায়ের উল্লাহ্, অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলী আজম, ওয়ান ওয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, পরিচালক জান্নাতুল ফেরদৌসী ও ড. নাহিদ আফরিন নিসা।

বিজ্ঞাপন

এদিন অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায় পর্যন্ত ঐক্য প্রতিষ্ঠা করে তরুণদের দেশ গড়ার কাজে মনোনিবেশের আহ্বান জানান। আয়োজকরা জানিয়েছেন, ওয়ান ওয়ান ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সেবামূলক প্রতিষ্ঠান। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণ ও নারী সমাজের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি।

দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো