Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫

ঢাকা: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ইরানের সার্বভৌম ভূখণ্ডে এ সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় স্বাধীনতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এটি একটি স্বাধীন রাষ্ট্রের ওপর নগ্ন আক্রমণ এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

তারা বলেন, বিশ্ব রাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদী মনোভাব আবারও উন্মোচিত হয়েছে। শক্তির জোরে অন্য রাষ্ট্রের ওপর আগ্রাসন চালানো আধুনিক সভ্যতার জন্য লজ্জাজনক এবং বিশ্বশান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক।

বিজ্ঞাপন

বাংলাদেশ খেলাফত মজলিস আগ্রাসন বন্ধ, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহকে সচেতন, ঐক্যবদ্ধ ও ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর