Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১১:৩০ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৩:৫৩

ঠাকুরগাঁও: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব শীঘ্রই ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। সুতরাং আমরা জেলার স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নতি দেখতে পাব। ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ মার্চ) সকালে তার নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতালটি পরিদর্শণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালটি আমার কাছে পরিস্কার মনে হয়েছে। তবে ব্যবস্থাপনা আরও জোরদার করা দরকার। মন্ত্রী হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলকে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য যা প্রয়োজন তার তালিকা প্রদানের জন্য পরামর্শ দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডাক্তার নার্স ও কর্মীরা ঠিক মত দায়িত্ব পালন করলে সেবার মান উন্নয়ন করা সম্ভব। তিনি সিভিল সার্জনকে এ বিষয়ে জোর ভূমিকা রাখার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইরশাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর