Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী আমীর খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৫:০৫ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৬:৩৭

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতা অনুভব করার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিউমোনিয়া শনাক্ত হলে চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে নতুন সরকারের মন্ত্রিসভায় তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসা কার্যক্রম চলছে। পরিবারের পক্ষ থেকেও সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এসআর