Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওমান প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৮:৪৪ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৯:৩২

– ছবি : সংগৃহীত

উপসাগরীয় এলাকায় উদ্ভূত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রোববার (১ মার্চ) এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ওমানি কর্তৃপক্ষ ও দূতাবাসের সব পরামর্শ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে ওমানে বসবাসকারী সব বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার এবং ওমানি কর্তৃপক্ষ এবং মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক জারি করা সব সুরক্ষা নির্দেশাবলী এবং পরামর্শ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

বিড়ম্বনা পরিহারে বিমানবন্দরে যাওয়ার আগে সব যাত্রীদের তাদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে তাদের ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করতে হবে।

ওমানে অবস্থানরত কোনও বাংলাদেশি নাগরিক জরুরি প্রয়োজনে বা কোনও সমস্যায় পড়লে দূতাবাসের নিম্নলিখিত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে—

জরুরি হটলাইন ১: +৯৬৮ ৯১৯৮০৬২১

জরুরি হটলাইন ২: +৯৬৮ ৯১৯৯৭৮৫২

সারাবাংলা/একে/এসআর