Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খিলগাঁওয়ে দুর্ধর্ষ ডাকাতি; ১০০ ভরি স্বর্ণাঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৬:১৭ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৭:২১

– ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে এই দোকানটি অবস্থিত। সম্ভবত গতকাল (বুধবার) রাতে এ চুরির ঘটনা ঘটেছে। আজ মালিকপক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা এ ঘটনা তদন্ত করছি। এছাড়া একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনারসঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

সারাবাংলা/ইউজে/এসআর
বিজ্ঞাপন

আরো