Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরের সেই হাসপাতালের কার্যক্রম স্থগিত করল স্বাস্থ্য অধিদফতর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৬:২৪ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৭:২৯

ঢাকা: শরীয়তপুরের সিটি আধুনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, শরীয়তপুরের সিটি আধুনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অফিস চলাকালীন সময়ে সরকারি চিকিৎসকের প্রাকটিস করা এবং প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থবছর পর লাইসেন্স নধায়ন না করা অভিযোগ পরিলক্ষিত হয়। উপযুক্ত অভিযোগ বা অনিয়মের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সকল স্বাভাবিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

এছাড়া, বর্তমানে ভর্তিকৃত রোগীরা ছুটির পূর্ব পর্যন্ত হাসপাতালে অবস্থান করতে পারবেন এবং প্রতিষ্ঠানটির লাইসেন্স কেন বাতিল করা হবে না- তা আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর