Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৮:০৯ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৯:৩৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

রোববার (৮ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, এই সাক্ষাতে প্রণয় ভার্মা ভারত-বাংলাদেশ আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

তাঁদের আলোচনায় আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধিকরণ ও এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার উদ্দেশ্যে সহজে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা কার্যের উন্নয়ন সাধন করার মতো বিষয়সমূহ বিশেষ গুরুত্ব লাভ করে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসআর