Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকসই অংশীদারত্বে অব্যাহত সহযোগিতায় জোর বাংলা‌দেশ-কানাডার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৬:২১ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৭:০০

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন।

সোমবার (০৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে এ সাক্ষা‌ৎ অনু‌ষ্ঠিত হয়।

ঢাকার কানাডার হাইকমিশনের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান হয়েছে।

কানাডার হাইকমিশন জানায়, প্রতিমন্ত্রীর স‌ঙ্গে প্রথম আনুষ্ঠা‌নিক সাক্ষা‌তে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে টেকসই অংশীদারিত্ব এবং অব্যাহত সহযোগিতার ওপর জোর দিয়েছে।

সারাবাংলা/একে/এসআর