Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানকে হারানোর ম্যাচে বাংলাদেশের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৬ ১০:৫৪

মিরপুরের চিরচেনা পিচে পাকিস্তানের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ, এটা অনুমেয়ই ছিল। তবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে যেভাবে জিতল বাংলাদেশ, সেটা হয়তো তেমন কেউ কল্পনাতেও ভাবেননি। নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়ের ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ডও।

 মিরপুরে  প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। নাহিদের বোলিং তোপে মাত্র ১১৪ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান।

পাকিস্তানের ১১৪ রান বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে তাদের সর্বনিম্ন ইনিংসের রেকর্ড। এর আগে ১৯৯৯ সালে নর্দাম্পটনে করা ১৬১ রান ছিল আগের রেকর্ড। সব দেশ মিলিয়ে হিসাব করলে ১১৪ রান বাংলাদেশের বিপক্ষে ৮ম সর্বনিম্ন ইনিংস।

বিজ্ঞাপন

২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের নাহিদ রানা। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক এখন নাহিদ। আগের সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল মোস্তাফিজুর রহমানের দখলে, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে লর্ডসে ৫/৭৫।

ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম সেরা বোলিং করলেন রানা। চূড়ায় আছেন মাশরাফি বিন মুর্তজা, ৬/২৬ বোলিং ফিগারের রেকর্ডটা ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে। একই বোলিং ফিগার রয়েছে রুবেল হোসেনেরও, ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, তবে রুবেলের ইকোনমি রেট বেশি। পরের দুই স্থানে রিশাদ হোসেনের ৬/৩৫ এবং মুস্তাফিজুর রহমানের ৬/৪৩।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর