Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, নেওয়া হতে পারে সিঙ্গাপুরে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১০:৪৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১১:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অবস্থার ওপর নির্ভর করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে এবং চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা তদারকি করছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার (১৩ মার্চ) তাকে আকাশপথে বিশেষ চিকিৎসা ব্যবস্থায় সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর