Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৫:২৪ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৭:১৫

অধ্যাপক এসএমএ ফায়েজ।

ঢাকা: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

‎সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, অধ্যাপক ফায়েজ এদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে অব্যাহতির আবেদন জমা দিয়েছেন।

‎চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। ‎এমতাবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

‎উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দেয়।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক এসএমএ ফায়েজ ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন। পরে ২০০২ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যস্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর