Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে শতাধিক পরিবারের ঈদ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৪:৫১

‎‎​লালমনিরহাট: ‎লালমনিরহাট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জেলার কালীগঞ্জ উপজেলার অন্তত আটটি গ্রামের শতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সিপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রাশেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিপাড়া ছাড়াও সুন্দ্রহবী, কাকিনা, চন্দ্রপুর, চাপারহাট, আমিনগঞ্জ ও তুষভান্ডার এলাকার কিছু পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছে। কেবল ঈদ নয়, শবে কদর, শবে মেরাজসহ অন্যান্য ধর্মীয় উৎসবও তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পালন করেন।

বিজ্ঞাপন

মুন্সিপাড়া ঈদগাহ মাঠের সভাপতি হযরত আলী জানান, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে একই দিনে ধর্মীয় উৎসব পালন করার লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরে একদিন আগেই ঈদ উদযাপন করছি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার কয়েকটি গ্রামে কিছু পরিবার আগে থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং জামাতগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর