Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাগরিক ঈদ উৎসব সন্ধ্যায় শুরু, গান গাইবেন আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ২২:৩৪

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফাইল ছবি

ঢাকা: পুরান ঢাকার ঐতিহ্য আর নাগরিক সংস্কৃতির মেলবন্ধনে আজ থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘নাগরিক ঈদ উৎসব’।

উৎসবের প্রথম দিনে শুক্রবার (২০ মার্চ) ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে দিনব্যাপী মেহেদি উৎসব শেষে সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আয়োজকরা জানান, যান্ত্রিক নগরে হারানো ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দিন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে বের করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা মূলত ঢাকার প্রাচীন ঈদ উদযাপনের স্মৃতিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরবে।

বিজ্ঞাপন

সমাপনী দিনে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ঘুড়ি উৎসবের। আয়োজকদের মতে, ঈদ কেবল ধর্মীয় উৎসব নয়, বরং এটি নাগরিক মিলনমেলার একটি বড় উপলক্ষ্য, যার ধারাবাহিকতা বজায় রাখতেই এ সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর