Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ২০:১৯ | আপডেট: ২১ মার্চ ২০২৬ ০০:২০

-ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রীজ এলাকায় বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নদীর নতুনব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ।

নিহত শাহরিয়ার ফাহাদ (২১) সাতকানিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের বরলিয়া পাড়া এলাকার প্রবাসী ছৈয়দ মুসা বাদশার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে ফাহাদ পরিবারের বড় ছেলে।

তিনি নগরীর টেরিবাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানান তার আপন ভাই।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের প্যান্টের পকেটে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে এবং ভাসতে ভাসতে মরদেহটি ড্রেজারের সঙ্গে আটকে যায়।

বিজ্ঞাপন

নিহতের ছোট ভাই শাহরিয়ার আহাদ জানান, প্রায় এক সপ্তাহ আগে দোকান মালিকের সঙ্গে ফাহাদের বিরোধ হয়। মালিকের পক্ষ থেকে তার বিরুদ্ধে কাপড় চুরির অভিযোগ তোলা হয়েছিল। এরপর ৪-৫ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে নদীতে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসএন/এসআর
বিজ্ঞাপন

আরো