Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোট হালাল হলে গণভোট হারাম কেন— প্রশ্ন বিরোধীদলীয় নেতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৫:২৫ | আপডেট: ২১ মার্চ ২০২৬ ২০:০৩

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা: রাজধানীর মিরপুরে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণভোট ইস্যুতে প্রশ্ন তুলেছেন।

শনিবার (২১ মার্চ) সকালে মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদের জামাতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত তাদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে।

তিনি উল্লেখ করেন, যদি ভোট হালাল হয়, তবে গণভোট হারাম কেন হবে এ প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। সংসদের সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে তা আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় এই নেতা বলেন, অতীতের তুলনায় এবারের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষ করে পরিবহন ভাড়া নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তা নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। এতে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বল্প আয়ের মানুষ সারা বছর সঞ্চয় করে ঈদের সময় বাড়ি ফেরে, কিন্তু অতিরিক্ত ভাড়ার কারণে সেই সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে যা অমানবিক ও মানবতাবিরোধী। এ ধরনের পরিস্থিতির তীব্র নিন্দা জানান তিনি।

এ সময় দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন এবং গাজা ও ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো