Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাধীনতা দিব‌সের অনুষ্ঠা‌নে নেপা‌লের উপরাষ্ট্রপতিকে আমন্ত্রণ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ২২:০০ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০০:১৬

– ছবি : সংগৃহীত

বাংলাদেশের জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব-কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে সরকার।

সোমবার (২৩ মার্চ) নেপালের উপরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত পারস্পরিক স্বার্থের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় নেপালের উপরাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠানের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান নেপালের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের নতুন সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, নেপালে বর্তমানে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো