Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২০:৪১ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২১:০৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাজারীবাগে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) হাজারীবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক বহন ও সেবন করার অভিযোগে ৩০ জনকে এবং পরোয়ানাভুক্ত দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সুমন (২৭), মো. লিমন (২৫), সুজন দাস (২২), মো. মামুন মিয়া (২৩), মো. ফজলে রাব্বী (২২), মো. মোক্তার হোসেন (৫৪), মো. রবিউল মোল্লা (৪৫), মো. তানভীর হোসেন (১৯), মো. জুয়েল (২১), মো. ইব্রাহীম হোসেন (১৯), মো. গোলাম রাব্বি (২৩), মো. মালেক (২৯), মো. রুম্মান (২৩), মোহাম্মদ আকাশ (২২), মো. সবুজ হোসেন (৪১), মো. আতিকুর রহমান (২৫), মো. সবুর মোল্লা (৩৫), মোহাম্মদ কাইয়ুম হোসেন (৩৫), মো. ফাহিম (২০), মোহাম্মদ রিফাত (২০), মো. আসিফ (২৪), মো. আলাউদ্দিন (৪৬), মো. শাওন (২৭), মো. আলী (৩৪), মো. কাউসার শরীফ (২৭), আছাদুল শেখ (২৫), মো. সোহাগ (১৯), মোহাম্মদ জুবায়ের শরীফ (২৩), মো. আব্বাস (২৪), মো. মিলন মিয়া (২৫), সুশান্ত সূত্রধর (৩২) ও গোলাম রব্বানী (৩০)।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো