Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসির পরীক্ষা কেন্দ্র প্রাক-পরিদর্শনে বিশেষ টিম গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৭:০৫ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০০:৪১

– ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি যাচাইয়ে মাঠে নামছে ঢাকা শিক্ষা বোর্ডের ২৪ জন কর্মকর্তা। ৮টি দলে ভাগ হয়ে তারা বিভিন্ন জেলা চষে বেড়াবেন।

বুধবার (২৫ মার্চ) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সারাদেশে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অত্র বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র প্রাক পরিদর্শনের জন্য অত্র বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন টিম গঠন করা হলো।

এতে বলা হয়, কর্মকর্তাদেরকে কেন্দ্র পরিদর্শনের পর পরিদর্শনকৃত প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের দফতরে জমা দিতে হবে। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা করতে হবে এবং প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিট একটি ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, প্রতিটি জেলা থেকে কমপক্ষে ১০টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে হবে। আগামী ২৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পরিদর্শন সমাপ্ত করতে হবে।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর