Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেরিঘাটে বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ২০:৪৭ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৮:৪৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন- রাজবাড়ীর জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের একজন প্রতিনিধি।

বিজ্ঞাপন

তদন্ত কমিটিকে সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর