Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ, সিরাজগঞ্জ মহাসড়কে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৩:৩৬ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৩:৩৯

সিরাজগঞ্জ: ঈদুল ফিতরের টানা ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার চাপ ও গাড়ি বিকলের কারণে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানবাহনের যানজট ও ধীরগতি রয়েছে। যমুনা সেতুর পশ্চিমপাড় টোল প্লাজা থেকে সায়দাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোর থেকে দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় যানজটের শুরু হয় এবং পরে তা আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। যমুনা সেতুর পূর্বপাড় টাঙ্গাইল এলাকায় একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ায় চলাচল ব্যাহত হয়, যার প্রভাব পড়ে পশ্চিম পাশেও।

এদিকে যানবাহনের চাপ বাড়তে থাকায় যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে গোলচত্বর, সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

যমুনা সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, যমুনা সেতুর পূর্বপাড় টাঙ্গাইল এলাকায় একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ার কারণে ভোর থেকেই এই যানজটের সৃষ্টি হয়েছে। পরে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে বর্তমানে ধীরগতিতে যানবাহনগুলো চলাচল করছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, রাতে যানবাহনের চাপ বেশি ছিল, তবে সকালে তা কিছুটা কমেছে এবং বর্তমানে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানজট নেই। যমুনা সেতু পশ্চিম পাড়ের তথ্য আমার কাছে নেই।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর