Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলত‌দিয়ায় বাসডু‌বি, চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১১:২৪ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১১:২৫

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলত‌দিয়া ৩ নম্বর ফে‌রিঘাটে বাস ডু‌বির ঘটনায় চতুর্থ দিনের মত উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। বৈরি আবহাওয়ায় নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব‌্যাহত হচ্ছে।

সরেজ‌মিনে গিয়ে দেখা যায়, দৌলত‌দিয়া ৩ নম্বর ফে‌রিঘাট এলাকায় ফায়ার সা‌র্ভিসের ডুবু‌রি, কোষ্টগার্ড, নে‌ভি উদ্ধার অভিযান প‌রিচালনা করছে। বৈরি আবহাওয়ায় নদী উত্তাল থাকায় অভিযান ব‌্যাহত হচ্ছে। উদ্ধারকারী দল ঘাটের পন্টুন সরিয়ে তার নিচের অংশে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন। পন্টুন অনত্র স‌রিয়ে নেওয়ার জন‌্য ঘাটে বিআইড‌ব্লিউ‌টিএর রেকার মে‌শিন এবং নদীতে টাগবোট অপেক্ষা করছে।

বিজ্ঞাপন

রাজবাড়ী ফায়ার সা‌ভিসের উপসহকা‌রী প‌রিচালক সোহেল রানা জানান, বৈরি আবহাওয়ায় নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব‌্যাহত হচ্ছে। ঝড়ো বাতাস কমলেই বিআইড‌ব্লিউ‌টিএর রেকার মে‌শিন দিয়ে পন্টুন অনত্র স‌ড়িয়ে নেওয়া হবে। এরপর পন্টুনের নিচে উদ্ধার অভিযান চালানো হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাট এলাকায় নি‌খোঁজ কারও খোঁজে ঘাট এলাকায় কেউ আসেননি। তবে একজন নিখোঁজের সংবাদ আমরা পেয়ে‌ছি। প‌রিবারের সদস‌্যরাও নি‌শ্চিত না যে ওই বাসের যাত্রী ছিলো সে। তারপরও আমরা উদ্ধার অভিযান অব‌্যাহত রেখে‌ছি।

প্রসঙ্গত, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর