Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুটবল দলের প্রতিকূল দেশ ভ্রমণে ইরানের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ১৩:৫২

বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর থেকেই তাদের মূল টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে জেগেছিল শঙ্কা। মধ্যপ্রাচ্যের সংঘাতে সেই শঙ্কা এখন সত্যি হওয়ার পথে। এসবের মধ্যেই এলো আরেকটি বড় সংবাদ। ‘প্রতিকূল’ হিসেবে বিবেচিত এমন সব দেশে নিজেদের যে কোনো ক্রীড়া দলের ভ্রমণ নিষিদ্ধ করেছে ইরান।

এএফসি চ‍্যাম্পিয়ন্স লিগে ট্রাক্টর সাজির ম‍্যাচের আগে হঠাৎ এই সিদ্ধান্ত জানায় ইরানের ক্রীড়া মন্ত্রণালয়। তবে এই সময়ে আসন্ন ফুটবল বিশ্বকাপের কথা উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৪৮ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন। তবে ধারণা করা হচ্ছে যে, মূলত বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান।

বিজ্ঞাপন

ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিকূল হিসেবে বিবেচনা করা হয় এমন দেশগুলো এবং অ‍্যাথলেট ও দলের সদস‍্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না এমন দেশগুলোতে জাতীয় দল ও ক্লাব দলের উপস্থিতি নিষিদ্ধ করা হলো।

ইরানের ফুটবল প্রধান বলেছেন, বিশ্বকাপে তাদের ম‍্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নিয়ে যাওয়া নিয়ে ফিফার সঙ্গে আলোচনা করছেন তারা। তবে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেছেন, ‘সূচি অনুযায়ী’ টুর্নামেন্ট এগিয়ে নিতে চান তারা।

ইরান সরকার ও ফুটবল কর্তারা বলেছেন, তারা বিশ্বকাপ বয়কট করতে চান না। তবে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলার পর জাতীয় দলের যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব নয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর