Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১১:৩৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৩:৩৯

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকা: সরকারি সফরে গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় আইএসপিআর এতথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে, সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর