Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি তেলের দাম সরকার বাড়ায়নি, সিন্ডিকেটের হাত আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৩:৪০ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৫:১৬

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহন ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন যে, জ্বালানি তেলের দাম মূলত সরকার বাড়ায়নি, বরং শক্তিশালী একটি সিন্ডিকেট এর পেছনে কাজ করেছে। একই সঙ্গে বাসের ভাড়ার ক্ষেত্রেও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এটিও সিন্ডিকেটের ইচ্ছেমতো বাড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।

তার এই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন যে, জনগণ আর সিন্ডিকেটের মধ্যে এই তথাকথিত ‘সমঝোতা’ গড়ে তোলার জন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারকে আন্তরিক ধন্যবাদ।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তাঁর এই স্ট্যাটাসের নিচে মন্তব্য করে বিতর্কে যোগ দেন এনসিপি নেতা ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি সিন্ডিকেটের অস্তিত্ব নিয়ে পাল্টা প্রশ্ন তুলে লিখেন, ‘সিন্ডিকেট কারা? কে চালায়? কে ভাগ নেয়?’

সারজিস আলমের এমন প্রশ্নবানে কমেন্ট সেকশনে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ সরাসরি এনসিপির দিকে আঙুল তুললেও অনেকে আবার পুরনো রাজনৈতিক নেতাদের তুলনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বের প্রশংসা করেন। অনেকে প্রশ্ন কঅরেছেন, সরকারের কঠোর অবস্থানের পরেও কারা এই অদৃশ্য সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এবং কেন সাধারণ মানুষকে এর মাসুল দিতে হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর