Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৬:১৯

চট্টগ্রাম: চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে কোল্ড স্টোরেজে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই নিকটস্থ ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান বিডি ফুডের তিন নম্বর কোল্ড স্টোরেজে আগুন লেগেছে। এখানে ২ হাজার টনের বেশি মাছ আছে। এখন কোল্ড স্টোরেজের ঠাণ্ডার পরিমাণ কমানোর চেষ্টা করছি। আমরা তিনটা কাজ করেছি- মাছের কার্টন সরিয়ে আনা, ধোঁয়া সরানো, ঠাণ্ডার মাত্রা কমানো।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোল্ড স্টোরেজের ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর