Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩৮ দিন পর খুলেছে স্কুল, ফিরেছে শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৫:১৩

কুষ্টিয়া: রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টানা ৩৮ দিনের ছুটি শেষে সারাদেশের মতো কুষ্টিয়াতেও খুলেছে স্কুল-কলেজ। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

রোববার (২৯ মার্চ) সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকদিন পর বন্ধু ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় গল্প-আড্ডায় মেতে ওঠে শিক্ষার্থীরা। তবে আনন্দের পাশাপাশি ক্লাসরুমে ফিরে পড়াশোনায়ও মনোযোগী হতে দেখা গেছে তাদের।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ ছুটির কারণে পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে তারা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া হাটশ হরিপুর চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভেন্দ্র কুমার দাশ বলেন, দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিক্ষাগত ঘাটতি কাটিয়ে উঠতে বাড়তি গুরুত্ব দিয়ে পাঠদান চালানো হচ্ছে। শিক্ষার্থীদের আবারও নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনতে ব্যস্ত সময় পার করছেন তারা। আশা করছি কাল থেকে উপস্থিতি বাড়বে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর