Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

স্টাফ করেসপন্ডেট
৩১ মার্চ ২০২৬ ১৭:১২ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৭:৫২

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার জন্য আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ মার্চ আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো